ঢাকাSunday , 2 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়ায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

Link Copied!

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গুনিয়া উত্তর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রাঙ্গুনিয়া উত্তরের স্বনির্ভর, হোসনাবাদ, লালানগর, দক্ষিণ রাজানগর, পারুয়া, ইসলামপুর ও রাজানগর ইউনিয়ন থেকে মোট আটটি দল অংশ নেয়।

সকাল ৭টায় রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোনে খেলা শুরু হয়। পরে সকাল ১১টা ৩০ মিনিটে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি বাহা উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মহিউদ্দিন বাবু, অ্যাডভোকেট লাবলু ও মোহাম্মদ খুরশেদ।

এই সময় বক্তারা বলেন এই যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, নৈতিক শিক্ষা ও দেশগঠনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় রাঙ্গুনিয়া উত্তর সাংগঠনিক থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

বিডিভয়েস/আহাদ