ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

বাঘাইছড়িতে টপটেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Link Copied!

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মুসলিম ব্লক ক্রিকেট একাদশের উদ্যোগে “টপটেন ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৬”-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় মুসলিম ব্লক মডেল মসজিদ সংলগ্ন মাঠে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইজ উদ্দিন সাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।

‎এসময় মোঃ আল আমিনের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূরউদ্দিন রাজু।

‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ।

‎অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
‎বক্তারা আরো বলেন, ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে এবং স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান।

‎ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে “হাজী মুন্সি মিয়া কিশোর সংঘ” ও “মধ্যম পাড়া আর্দশ যুব সংঘ”-এর মধ্যকার ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

‎প্রথমে ব্যাট করে হাজী মুন্সি মিয়া কিশোর সংঘ নির্ধারিত ১০ ওভারে ১৫৫ রান সংগ্রহ করে প্রতিপক্ষের জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে মধ্যম পাড়া আর্দশ যুব সংঘ নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় এবং ৪০ রানে পরাজিত হয়। ফলে জয়লাভ করে হাজী মুন্সি মিয়া কিশোর সংঘ।

‎বক্তব্য শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স দল এবং আমন্ত্রিত অতিথিবৃন্দর হাতে পুরষ্কার তুলে দেন অতিথি ও আয়োজন কমিটি।