ঢাকাSaturday , 12 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের অনুষ্ঠিত

Link Copied!

‘ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল—মাদক ছেড়ে, খেলায় চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় মৌসুম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়ার আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরুল ইসলাম (নুরু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। জেলা ও স্থানীয় বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাটি উপভোগ করেন।

৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহসিন আলী ও সাধারণ সম্পাদক মো. আখিরুল ইসলামের পরিচালনায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করছে। একদিনের এ টুর্নামেন্ট বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।

খেলা পরিচালনা করেন বিপুল দাস ও রমজান আলী। ধারাভাষ্যে ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার তপু।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনধারায় উৎসাহিত করার পাশাপাশি ক্রীড়াচর্চার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতেই এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।