ঢাকাSaturday , 31 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

লংগদুতে দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

Link Copied!

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে লংগদু উপজেলার ইয়ারংছড়িতে অবস্থিত শিমুলতুলী কিয়াংঘর এ আর্থিক সাহায্য সহায়তা প্রদান করেন লংগদু জোনের জেডএসও।

তিনি ধর্মীয় সভার সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় অনুষ্ঠানের সুষ্ঠু ও সুন্দর আয়োজনের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

লংগদু জোনের জেডএসও বলেন, সকল সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।