ঢাকাFriday , 17 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

হারিয়ে যাওয়া গ্রামবাংলার ভলিবল ফিরে এসেছে রুহিয়ায়

Link Copied!

একসময় গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলা ভলিবল ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল। আধুনিকতার ছোঁয়ায় তরুণ প্রজন্ম ঝুঁকে পড়ে মোবাইল ও অনলাইন বিনোদনের দিকে। তবে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে বাঁচিয়ে রেখেছে রুহিয়া প্রগতি সংঘ ক্লাব ।

ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী রুহিয়া প্রগতি সংঘ মাঠে এখন প্রতিদিন বিকাল হলেই জমে ওঠে ভলিবল খেলা। বিভিন্ন বয়সের খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এই খেলায়। স্থানীয় কিশোর ও তরুণদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠটি যেন আবার ফিরে পেয়েছে তার পুরোনো প্রাণচাঞ্চল্য।

অ্যাডভোকেট সাইমুম পারভেজ ও আব্দুল জলিল জানান, কয়েক বছর আগেও এ খেলার প্রচলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু ক্রীড়াপ্রেমী তরুণের উদ্যোগে আবারও নিয়মিত ভলিবল খেলা শুরু হয়। এখন প্রতিদিন বিকেলে দর্শকদের ভিড়ও লক্ষ্য করা যায় মাঠের চারপাশে।

খেলোয়াড়দের মতে, ভলিবল শুধু একটি খেলা নয়, এটি শরীরচর্চার পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণরা মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারছে বলেও মনে করেন তারা।

এ বিষয়ে প্রগতি সংঘ ক্লাবের সাবেক খেলোয়াড় বর্তমান সভাপতি আনসারুল হক বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে এমন উদ্যোগ আরও বেশি প্রয়োজন। রুহিয়ার এই ভলিবল খেলা অন্য এলাকাগুলোর জন্যও অনুপ্রেরণা হতে পারে।

সব মিলিয়ে বলা যায়, হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভলিবল খেলা রুহিয়ায় আবারও প্রাণ ফিরে পেয়েছে, যা স্থানীয় ক্রীড়া সংস্কৃতির জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত।