ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় থান কাপড় জব্দ

Link Copied!

জামালপুর বিজিবির অভিযানে ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় ও একটা নৌকা জব্দ   করেছে জামালপুর ৩৫ বিজিবি।

শুক্রবার ( ২৩ অক্টোবর ) রাতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এসব থান কাপড় ও নৌকাটিকে জব্দ করেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

জানা যায়,সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের মাধ্যমে নৌকায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় নিয়ে যাওয়া হচ্ছে।

১০৪৭নং  পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে।এ সময় বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ৪ হাজার ২৭২ মিটার থান কাপড় ও একটি নৌকা জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। সেই সাথে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।