ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

রুহিয়াতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া পশ্চিম ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক-বালিকা)-২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঐতিহ্যবাহী রুহিয়া প্রগতি সংঘ মাঠে জাঁকজমকপূর্ণ এই ক্রীড়া আসর অনুষ্ঠিত হয়গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে ক্রীড়াচর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।বর্ণিল সাজ, আনন্দঘন পরিবেশ এবংদর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

বালক গ্রুপে কানিকশালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে মন্ডলাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। উক্ত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন,২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক,জিল্লুর রহমান শপথ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বিনোদ চন্দ্র সরকার প্রধান শিক্ষক,৯নং কশালগাঁও(২)সরকারি প্রাথমিক বিদ্যালয়,শফিকুল ইসলাম শিক্ষক ১ নং কশালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,আব্দুল সালাম প্রধান শিক্ষক সেনিহাড়ী বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিতীন্দ্র মোহন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়,নুর আলম শিক্ষক সেনিহাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুলতানা রাজিয়া মন্ডলাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।খেলা পরিচালনা করেন, দেলোয়ার হোসেন শিক্ষক,সেনিহাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিপ্লব কুমার সেন শিক্ষক কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আয়োজকরা জানান,রুহিয়া পশ্চিম ইউনিয়নের আওতাধীন ১২টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া দল দুটি পরবর্তীতে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।