ঢাকাWednesday , 26 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

লংগদুতে পানিতে ডুবে সাতবছরের শিশুর মৃত্যু

Link Copied!

রাঙ্গামাটির লংগদু উপজেলার ২নং কালাপাকুজ্জা ইউনিয়নের শিবির বাজার এলাকায় পানিতে ডুবে সুরাইয়া (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার কালাপাকুজ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিশুটি পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে সে পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
​

স্থানীয়রা জানায়, নিহত সুরাইয়া কালাপাকুজ্জা এলাকার শরিফ মাস্টারের কন্যা এবং সে স্থানীয় কালাপাকুজ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
​

হঠাৎ ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শিশুটির পরিবার, সংশ্লিষ্ট বিদ্যালয় ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।