ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা নুরুল আমিন এর ইন্তিকালে ইসলামী ছাত্রসেনার শোক প্রকাশ করেছে।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা এম ওলীউর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী এক যৌথ বিবৃতিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা নুরুল আমিন (রহ.) এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- অধ্যক্ষ আল্লামা নুরুল আমিন (রহ.) ছিলেন সুন্নীয়তের রাজনৈতিক আন্দোলনের এক বীর সিপাহসালার। ছাত্র জীবন থেকে যিনি ইসলামের মূলধারার রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত থেকে বাতিলের বিরুদ্ধে আন্দোলন -সংগ্রামে সম্মুখযোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছেন।
তিনি ছিলেন সুন্নী রাজনীতির একজন অকুতোভয় সৈনিক। তিনি অধিকতর ধর্মপরায়ণ, নিষ্ঠাবান ও সজ্জন ব্যক্তি হিসেবে সমধিক পরিচিত। তিনি আমৃত্যু শিক্ষকতা পেশায় জড়িত থেকে পবিত্র কোরআন -হাদিসের শিক্ষাদানসহ মাজহাব – মিল্লাতের নিরবচ্ছিন্ন খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। যিনি ছিলেন নিরহংকার ও আপাদমস্তক শিষ্টাচারাবৃত একজন সাদা মনের মানুষ। যাঁর অবয়বে প্রতিবিম্বিত হতো নবীপ্রেম। জীবদ্দশায় যিনি পার্থিব সর্বপ্রকার সুখ-স্বাচ্ছন্দ্য তথা অনৈতিক হাতছানিকে তাচ্ছিল্য করে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সম্প্রসারণ ও বিস্তৃতিতে নিজেকে উৎসর্গ করেছেন।
রাজনৈতিক অঙ্গনে তাঁর শুন্যতা কখনো পূরণ হবার নয়। তাঁর মতো একজন মহান হাস্তি কখনো কালগর্ভে হারিয়ে যাবেন না। তিনি সুন্নী ঘরানার সকলের নিকট স্মরণীয় – বরণীয় হয়েই থাকবেন। তিনি হচ্ছেন সুন্নীদের অনুপ্রেরণার উৎস। তাঁর পদাংক অনুসৃত হলে জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল, নিরুপদ্রব ও নিস্কন্টক সমাজ প্রতিষ্ঠা অধিকতর সম্ভব। নেতৃবৃন্দ তাঁর শোকাহত পরিবার-পরিজন, নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী -শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর রফয়ে দরজাত কামনা করেন।
