চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হামের প্রাদুর্ভাব, উপসর্গ মিললো আরো দুই শিশুর শরীরে।এ নিয়ে এ উপজেলায় এ পর্যন্ত তিনটি শিশুর শরীরে সন্দেহ জনক অবস্থায় শনাক্ত করা হয়েছে।বর্তমানে শিশুগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোছাম্মৎ জেবুন্নেছা কেয়া।
জানা গেছে, আক্রান্ত দুই শিশুর বাড়ি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে। এর আগে শনাক্ত করা আরেক শিশুর বাড়ি বড়উঠান ইউনিয়নে।উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চরপাথরঘাটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেয়ার সময় এ দুই শিশুদের শরীরে হামের লক্ষণ শনাক্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃজেবুন্নেছা কেয়া বলেন,আমরা নিয়মিত ঠিকাদান এবং বাড়ি বাড়ি গিয়ে রোগী খোঁজা অব্যাহত রেখেছি। পাঁচ বছরের নিচে সকল শিশুর অভিভাবকদের নয় মাস এবং পনেরো মাস বয়সের টিকা পেয়েছে কিনা তা কার্ডে চেক করতে হবে। ১৫ মাস থেকে দুই বছর বয়সী কোনো শিশুর টিকা মিস হয়ে থাকলে নিকটবর্তী টীকাদান কেন্দ্রে গিয়ে টিকা দিয়ে ফেলতে হবে।আমাদের স্বাস্থ্যকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন,উপজেলার পাঁচটি ইউনিয়নে আমাদের ১টি অস্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্স,৪টি পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং ১২টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যকর্মী সকল ধরনের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
এ উপজেলায় বড়উঠান ইউনিয়নে প্রথমে এক শিশুর শরীরে হামের উপসর্গ সন্দেহ হলে আমরা শিশুটি কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।আজ স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়ার সময় চরপাথরঘাটা ইউনিয়নে একই পরিবারের দুই শিশুর শরীরে হামের উপসর্গ সন্দেহ হয়।তখন তাৎক্ষণিক তাঁদের পরিবারকে শিশু গুলো নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়,বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
বিডিভয়েস/মনসুর/এমএএম
