ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ার হোসনাবাদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দক্ষিণ নিশ্চিন্তাপুর নতুন পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।

উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, ইউনুস এবং সচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক ভ্রাতৃত্ব, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। তারা বলেন, ইফতার মাহফিল কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করে।

প্রায় ২৫০ জনের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান শেষ হয়।