ঢাকাFriday , 27 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

মানবকল্যাণে পোমরা জামায়াত: দুই শতাধিক মানুষের হাতে ইফতার সামগ্রী

Link Copied!

রমজানকে সামনে রেখে মানবকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে প্রায় দেড় শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সকাল থেকেই নির্ধারিত স্থানে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। রমজানের শুরুতেই এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোমরা ইউনিয়নের অর্থ সম্পাদক ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন সেক্রেটারি আমজাদ হোসেন। এছাড়াও স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ বলেন,জামায়াতে ইসলামী কেবল নির্বাচন বা রমজানকে কেন্দ্র করে নয়; সারা বছরই দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সম্মিলিত উদ্যোগেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আয়োজকরা জানান, রমজান মাসে অনেক নিম্নআয়ের পরিবার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে হিমশিম খায়। তাদের কষ্ট লাঘব এবং রোজাদারদের ইফতারের ব্যবস্থা সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা মনে করেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা বাড়ায়। আয়োজন সফল করতে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।