ঢাকাWednesday , 29 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শয়নকক্ষ থেকে সুমি আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার ০২ নং শিমুলবাড়ী ইউনিয়নের বানিয়াটারী (তালুক শিমুলবাড়ী) গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার মংলা থানার কচুমুনিয়া গ্রামের কুদ্দুসের মেয়ে সুমি আক্তারের সাথে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বানিয়াটারী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফেরদৌস মিয়া ওরফে মান্নানের (২৬) ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেম গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। উভয় পরিবার তাদের বিয়ে মেনে নিলে গত ৪-৫ মাস ধরে তারা মান্নানের বাড়িতেই সংসার করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী দক্ষিণ দুয়ারী টিনের ঘরে ঘুমাতে যান। বুধবার ভোর আনুমানিক ৫টার মধ্যে কোনো এক সময়ে সুমি আক্তার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। সকাল ৮টা ৩০ মিনিটের দিকে স্বামী ফেরদৌস মিয়া ঘুম থেকে উঠে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নিচে নামান।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মাহমুদুল হাসান নাইম  ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।