চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বাগমারা পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াগইজ্যার বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহাসড়কের বাগমারা পুকুর এলাকায় দুর্ঘটনার শিকার হয় মারুফ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও এ ঘটনায় কোনো যানবাহন জড়িত ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
