চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শ্রীকৃঞ্চের ৫২৫৩ তম আবির্ভাব ও জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের সম্মুখে বাংলাদেশ শ্রীশ্রী জম্ম অষ্টমী ফটিকছড়ি উপজেলা শাখার উদ্দ্যেগে বর্ণাঢ্য র্যালী ও মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় দূর্গা মন্দিরে (সেবা খোলা) গিয়ে শেষ হয়। নানান রংয়ের পোশাক ঢাক ঢোল বাঝিয়ে ও ধর্মীয় সঙ্গিতের তালে তালে শত শত সনাতনী ধর্মাবলম্বী নারী পুরুষসহ বিভিন্ন বয়সের লোকের অংশ গ্রহণের মধ্যে দিয়ে বিভিন্ন সড়ক মুখরিত হয়ে উঠে। র্যালীতে ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতনী ধর্মাবলম্বীরা শোভা যাত্রা অংশ গ্রহণ করে।
সকাল থেকে উপস্থিত হন স্হানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
জম্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করে ফটিকছড়ি সাংসদ আলহাজ্ব সরোয়ার আলমগীর, উপস্থিত ছিলেন বি এন পির নেতা জহির আজম, মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার ভূমি রহমত উল্ল্যাহ ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল আলম খান। প্রধান অতিথি বলেন ধর্মীয় উৎসব শুধু আনন্দ নয় বরং স্ম্রীতি ও ভ্রাত্বীতপর বন্ধন দৃঢ় করার অন্যতম মাধ্যম।
অতিতের একটি গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য সনাতনী ধর্মাবলম্বী (হিন্দুদের) ব্যবহা করেছে। মন্দির পারা দেয়ার কথা বলে হিন্দু- বৌদ্ধদের জায়গায় জমি দখল করেছে।সম্পত্তি লুটপাট করেছে। সেই গোষ্ঠী এক সময় দেশে লোটপাট করে বিদেশে পালিয়ে গেছে। এখনো ঐ গোষ্ঠী সম্প্রদায়ীকতাকে উসকে দিতে চাই। তবে এই দেশের ছাত্র জনতা কখনো সম্প্রদায়িকতাকে পশ্রয় দেয়নি।
ফটিকছড়িতে আমরা সম্প্রদায়ী সন্প্রীতি বজায় রাখতে চাই।
জম্ম অষ্টমী উৎযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি পন্ডিত লিংনক চক্রবর্তী লিংকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন পারলে সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সুজিত চক্রবর্তী, অধ্যাপক দয়াল কুমার রায়,বাবু সপন ধর শিমুল ধর,কাজল শীল,ডাঃপ্রতাপ রায়। আ্যডভোকেট মিহির কান্তি দে, স্বপ্ন ভৌমিক। এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভ পুজা উৎযাপন বাচ্চু ঘোষ, লিটন পাল লিটু, আ্যডভোকেট মিহির কুমার দে আ্যডভোকেট জনি কান্তি দে,বাবু সঞ্জয় ধর,সন্তোষ কুমার শীল, মানষ কুমার চক্রবর্তী,রুপক দে,মাস্টার লিটন দে,জয়ন্তী দাস জকি,ডাঃ অজিত দে সুজন, প্রদীপ রায় হিল্লোল দাশ, উজ্জ্বল শীল রনজিত কুমার প্রমুখ।
জম্ম অষ্টমী উৎযাপনকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণসহ পৌর সদরে এক উজ্জ্বল ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোভাযাত্রা অংশ গ্রহণ কারিরা শঙ্খধ্বনি, ঢাক ঢোল বাজিয়ে ভক্তিগীতি পরিবেশন করে এলাকাকে প্রকম্প্রিত করে তুলে। নিরাপত্তা দায়িত্বে ছিলেন ফটিকছড়ি পুলিশ প্রশাসন ও স্হানীয় সেচ্ছাসেবীরা।
