ঢাকাSunday , 8 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ১৭ রমজান বদর দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় কোরআন শরীফ ও অর্থ বিতরণ

Link Copied!

ঐতিহাসিক ১৭ রমজান বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গুনিয়া শহর আদর্শ থানা শাখার উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও এর বাংলা অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাঙ্গুনিয়ার ইছখালী নুরজাহান কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও এর বাংলা অর্থসহ কপি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গুনিয়া শহর আদর্শ থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি কুতুবউদ্দিনের সভাপতিত্বে এবং মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি বাহা উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমীর মাওলানা হাসান মুরাদ এবং উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা শাহ আলম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর দিবস এক গৌরবোজ্জ্বল ও শিক্ষণীয় ঘটনা। ঈমান, ত্যাগ এবং আল্লাহর ওপর অটল ভরসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বদরের সেই ঐতিহাসিক দিন। মুসলিম উম্মাহর জন্য এ দিনের শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরও বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের দিশারি। কোরআন পাঠ, অনুধাবন এবং জীবনে বাস্তবায়নের মাধ্যমে ব্যক্তি ও সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

বিডিভয়েস/আহাদ