ঢাকাFriday , 17 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

গরিবারঝিল লায়লা মছউদ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী গরিবারঝিল লায়লা মছউদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী মোঃ আবু ছুফিয়ান ও মোহাম্মদ শাহজাহান সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোঃ জহির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি আহমদ লাল মিয়া।

প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের সম্মানিত দাতা, বিশ্ববরেণ্য কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খন্দকার মাহমদুল হাসান,সানা ফ্যাশন মলের স্বত্বাধিকারী নাছির উদ্দীন, আকতার হোছাইন, মোজাম্মেল হক, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ ইদ্রীছ,  মোহাম্মদ মুসা, গোলাম মহিউদ্দিন বাবুল, বদিউর রহমান,  আব্দুল খালেক, আবুল কাসেম প্রমুখ।

অতিথি তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষা-দীক্ষায় ও উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।