চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন মায়াফুলের ইফতার মাহফিল ও ভলান্টিয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নগরীর মুরাদপুরস্থ একটি রেস্তোরাঁয় হলরুমে এই অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
সালেহা আক্তারের সঞ্চালনায়, বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন- ইসলামীয়া কলেজের ইংরেজি বিভাগের লেকচারার সাবরিনা সাঈদ, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী মোহাম্মদ আফ্ফান মানিক।
মায়াফুলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ বলেন, মায়াফুল সামাজিক সংগঠন, সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে মায়াফুল যার প্রেক্ষিতে প্রতিবছর পথশিশুদের রমজান মাসব্যাপী ঈদবস্ত্র উপহার দেয়া হয় আর সেই ইভেন্ট সফল করতেই করা হয় ভলান্টিয়ারদের নিয়ে ইফতার ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম যেখানে ভলান্টিয়ার ট্রেইনিং সেশন থাকে।
প্রধান অতিথি প্রফেসর নাজিম উদ্দীন বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের সকলকে এগিয়ে আসা উচিত। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মায়াফুল যে ঈদের আনন্দ ভাগাভাগি করে এটি একটি অনন্য নজির।
বিশেষ অতিথি সাবরিনা সাঈদ বলেন, অনেক বছর ধরে মায়াফুলের কার্যক্রমের সাথে আমিও সম্পৃক্ত। মায়াফুল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যেভাবে কাজ করে তা আসলেই আমাকে মুগ্ধ করেছে।
সমাজসেবক ও ব্যবসায়ী আফ্ফান মানিক বলেন, মায়াফুল এককথায় পথশিশুদের অভিভাবক হয়ে কাজ করছে। প্রচারবিমূক এমন কর্মকাণ্ড আসলেই বিরল।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি বশির আহমেদ সমাজের সকল বিত্তশালীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আবু নোমান আসিফ, তামজিদ হোসেন, আব্দুল মালেক, মনজুর মোর্শেদ, হাবিবুর রহমান,তাজুল ইসলাম, জুবায়ের, হাকিম’সহ মায়াফুলের শতাধিক সদস্য।
উল্লেখ্য, মায়াফুল ২০১১ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠন নিয়মিত সদস্য ও শুভানুধ্যায়ীদের মাসিক চাঁদায় পরিচালিত হয় মায়াফুল বিদ্যাপীঠ নামের ২টি অবৈতনিক বিদ্যালয়,শীত ঈদ ও পূজায় বস্ত্র বিতরণ, চিকিৎসা ক্যাম্প, রক্তদান সহ নানান স্বেচ্ছাসেবী কার্যক্রম।
