ঢাকাSaturday , 21 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ার সন্ত্রাস,মাদক ও অবৈধ বালি ব্যবসা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-হুমাম কাদের চৌধুরী

Link Copied!

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপনে রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

এসময় বক্তব্যে তিনি বলেন, আজ আমি এসেছি শহীদদের সম্মান জানাতে,আগামীকাল থেকে আমার কাজ রাঙ্গুনিয়ার মানুষকে যেই কথা দিয়ে ওয়াদা করেছি তা পূরণ করা। কাল থেকে আমার কাজ হচ্ছে রাঙ্গুনিয়ার সন্ত্রাস,মাদক ও অবৈধ বালি ব্যাবসা বন্ধ করা।রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর অগ্রাধিকার। এজন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানা-এর অফিসার ইনচার্জ আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-এর অফিসার শাহীন মিয়া সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো রাঙ্গুনিয়ায় এসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন হুমাম কাদের চৌধুরী। তাঁর এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাদক ও অবৈধ কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।