ঢাকাWednesday , 9 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর!

ভয়েস ডেস্ক
September 9, 2026 1:04 pm
Link Copied!

ছুটিতে দেশে ফেরার কথা ছিল সুনামগঞ্জের মো. আমিন উদ্দিনের। দীর্ঘদিন পর প্রিয়জন দেশে ফিরবেন—এমন আনন্দে তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দেশে ফেরার আগেই সৌদি আরবের রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজ থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে আল-হাওয়িয়াহ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সুনামগঞ্জের বাসিন্দা। নিহত প্রবাসীর নাম আমিন উদ্দিন (৪৭)।

তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্মা উত্তর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তার পরিবার শহরের জয়নগর বাজার এলাকায় বসবাস করছেন।

বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের রিয়াদ–তায়েফ সড়কের আল কোমরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ২৭ বছর ধরে সৌদি আরবে থাকা আমিন উদ্দিন তায়েফ এলাকায় একটি কফি শপের ব্যবসা করতেন।