ঢাকাFriday , 28 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি-দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, নৈতিক গঠন ও দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাতকানিয়ার কেরানীহাটস্থ সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি ডিএম আসহাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি জিল্লুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল হক, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক- মুহাম্মদ ইব্রাহিম, বিশেষ বক্তা ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও সাধারণ সম্পাদক- এস.এম. ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি- অধ্যক্ষ বদরুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট অতিথিবৃন্দ, ছাত্রশিবিরের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এ+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃতিত্বপূর্ণ ফলাফল জীবনের চূড়ান্ত গন্তব্য নয়; বরং তা আগামী দিনের পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপমাত্র। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।

আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মেধা, সততা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে এগিয়ে আসার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি-দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।