চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পুকুরে ডুবে নুরানী মাদ্রাসা ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
২৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর সাড়ে বারটার দিকে ফটিকছড়ি উপজেলা ৩ নং সুন্দরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড একখুলিয়া মোহাম্মদ সিকদার বাড়ি নুরানি মাদ্রাসা ছুটির পর মসজিদের পুকুরে গোসল করতে নামে একই বাড়ির এবং একই মাদ্রাসার ৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২ জন গোসল করে উঠে গেলে ও মোঃ জাহেদুল আলম( ৮)ও তার চাচাতো ভাই মোঃ তাহসিন উঠেনি, তার পুকুরে বসে খেল ছিল।
আবার নেমে ডুব দিলে আর উঠেনি তাদের তুলার জন্য তাদের অন্য বন্ধু তাদের ফুফিকে ঢেকে বলে উঠে জাহেদ ও তাহসিন পানিতে ডুব দিয়ে আর উঠতেছে না তার ফুফির চিৎকারে নুরানী মাদ্রাসা অন্য শিক্ষক ও বাড়ির প্রতিবশীরা খুঁজাখুঁজি শুরু অনেকক্ষণ খুজাঁখুজির পর তাদের উদ্ধার করে নাজিরহাটস্হ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে।
মোঃ জাহেদুল আলম একখুলিয়া মোহাম্মদ সিকদার বাড়ির প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলমের ছোট্ট ছেলে। জাহাঙ্গীর আলমের তিন মেয়ে ও এক ছেলে জাহেদুল আলম সবার ছোট। অপর দিকে মোঃ তাহসিন একই বাড়ির প্রবাসী মোঃ আবদুস শুক্কুরের ছেলে তা দুইজনই স্হানীয় মোহাম্মদ সিকদার বাড়ি নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তাদের মৃত্যুতে আত্নীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
