ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

আজ ফটিকছড়িতে প্রধানমন্ত্রী আসছেন

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্রী মোঃ তারেক রহমান ফটিকছড়ি উপজেলা বাবুনগর মাদ্রাসার মোহতামিম ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

৯ আগস্ট রবিবার বেলা ১টা ১৫ মিনিটে ফটিকছড়ি উপজেলা পাইন্দং পেলা গাজী দীঘি পাশে সি এন্ড বি মাঠে হেলিপ্যাডে অবতরণ করবেন। ১টা ৩০ মিনিটে নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড দৌলতপুর বাবুনগর আল-জামিয়া ইসলামি আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার পরিচালক  ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রায় একসপ্তাহ যাবত সরকারি উর্ধতন কর্মকর্তাগণ মাঠ পরিদর্শন করছেন।

সর্বশেষ গতকাল ৮ আগস্ট শনিবার সকাল থেকে সেনাবাহিনী, র‍্যাব,বিজিবি, পুলিশ এনএসআই, ডিবি,পিজিআর,এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পরিদর্শন করেন ডেকস্কোয়ার ও ডুবুরি দিয়ে মাঠ ও বাবুনগর মাদ্রাসার পুকুর পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করেছেন।