ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা- ওয়ারেজ আলী মামুন এমপি

Link Copied!

জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেছেন,বিএনপি’র রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

শুক্রবার (৭আগস্ট )জামালপুর শহর বিএনপির আওতাধীন ৯নং ওয়ার্ড পূর্ব শাখা বিএনপির আঞ্চলিক কমিটির উদ্যোগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের আরোও সক্রিয় এবং একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে জনগণের পাশে থাকার আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি পূর্ব শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। সভা পরিচালনা করেন পূর্ব শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী। জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সহ-সভাপতি মোকছেদুর রহমান হারুন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন ও জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীম মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মীসভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নতুন আঞ্চলিক কমিটির সভাপতি মো. আবেদ আলী ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।