ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাঙ্গুনিয়ায় জামায়াতের গণমিছিল

Link Copied!

বৈরী আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতা-কর্মীরা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে এবং নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে গণমিছিল শুরু হয়।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোয়াজারহাট বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারের সকল ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতামূলক অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।