ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

ফটিকছড়িতে মাথাবিহীন লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকালে স্থানীয় বাসিন্দারা প্রকল্পের একটি পরিত্যক্ত স্থানের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খুঁজতে গিয়ে ঝোপের ভেতর মাথাবিহীন মরদেহটি দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি  ফটিকছড়ি থানা পুলিশকে অবহিত করেন। মরদেহের মাথা না থাকায় এবং শরীরে পচন ধরায় নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল আলম খান বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। অপরাধী শনাক্ত ও নিখোঁজ মাথাটি উদ্ধারে চিরুনি অভিযান শুরু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর অপরাধীরা পরিচয় গোপন রাখতে মাথা বিচ্ছিন্ন করে লাশটি এই নির্জন আশ্রয়ণ প্রকল্প এলাকায় ফেলে গেছে। ঘটনাস্থলের আশেপাশে মাথাটি বা রক্তের কোন দাগ দেখা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।