ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ পিপিএম পদকে ভূষিত​

Link Copied!

বাংলাদেশ পুলিশের ৩৪তম ব্যাচের কর্মকর্তা ও চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বাংলাদেশ পুলিশের অন্যতম সম্মানজনক ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) অর্জন করেছেন।

  ২১ সেপ্টেম্বর সোমবার এ পুরষ্কারের বিষয়টি ঘোষণা করা বলেও আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর হাত থেকে এ পুরষ্কার গ্রহণ করার কথা রয়েছে।

কাজী মো. তারেক আজিজ এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনে সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।  পরবর্তীতে তিনি হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন।​ হাটহাজারী ও ফটিকছড়ি থানা এলাকায় দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর ভূমিকা পালনের প্রেক্ষিতে তাকে এই পদকে ভূষিত করা হয়েছে বলে জানা গেছে।​

​পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, এ পদক প্রাপ্তি যেকোনো পুলিশ কর্মকর্তার জন্য অত্যন্ত গর্বের এবং দায়িত্ববোধ বাড়িয়ে দেওয়ার মতো একটি অর্জন। পেশাগত দায়িত্ব পালনকালে সর্বাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে আপসহীন থেকে কাজ করার যে চেষ্টা চালিয়ে এসেছি, এ স্বীকৃতি তারই ফল।

জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং এলাকার শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।