চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চট্টগ্রাম ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এর উদ্যোগে হাসপাতাল, ক্লিনিকের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জদের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) মরিয়ম নগর চৌমুহনী কাচ্চি মহল রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইবনে সিনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ (বিজনেস ডেভেলপমেন্ট), চট্টগ্রাম মোহাম্মদ আসিফ নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আশরাফুল ইসলাম, সিনিয়র এজিএম ও হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট,২ ইবনে সিনা ট্রাস্ট।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইবনে সিনা ট্রাস্ট, মার্কেটিং অফিসার আবু কাইয়ুম রানা মুহাম্মদ আজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ফজল করিম সাধারণ সম্পাদক মামুন রশিদ মাওলানা হাসান মুরাদ ও মওলানা শওকত হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের মালিক, ম্যানেজার এবং ল্যাব ইনচার্জরা অংশগ্রহণ করেন। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক ডায়াগনোস্টিক সেবার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, উন্নত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
