ঢাকাTuesday , 14 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

বৃক্ষপ্রেমী লায়ন হাকিম আলীর রোগ মুক্তি কামনায় ইছানগর যুব সংঘের দোয়া মাহফিল

Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলীতে দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর যুব সংঘের উদ্যোগে বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির ডিএমডি বৃক্ষপ্রেমী লায়ন মোহাম্মদ হাকিম আলীর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৪জুলাই)বাদে আছর উপজেলার ইছানগরস্থ মুনিরীয়া শাহী জামে মসজিদে সংগঠনে সহ-সভাপতি জাহেদ হাসানের
সভাপতিত্বে এবং সাধারণ রাজু আহমদ’র সঞ্চালনায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলী হায়দার,শামসুল আলম,ছাবের আহমদ,
সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন,সদস্য আবু সাঈদ রিজন,কফিল,জাহাঙ্গীর আলম প্রমুখসহ মসজিদের মুসল্লীবৃন্দ।

পরে মিলাদ কিয়াম এবং দোয়া মুনাজাতের মাধ্যমে লায়ন হাকিম আলীর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম সাহেব।

উল্লেখ্য,কর্ণফুলীর সামাজিক সংগঠনের প্রতিকৃত এবং কর্ণফুলী ক্লাব ফেডারেশনের সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমান বিদেশে চিকিৎসারত অবস্থায় আছেন। আগামীকাল বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে,এ মূহুর্তে তাহার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আজিম পরিবার।