ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী উপজেলার “প্রাথমিক সহকারী শিক্ষক পরিবার”আহ্বায়ক আনোয়ারুল-সদস্য সচিব মেহেদী

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অন্যতম সামাজিক পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন ‘প্রাথমিক সহকারী শিক্ষক পরিবার’-এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।

সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষকদের অধিকার রক্ষায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩ (তিন) মাসের জন্য এই নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে মোঃ আনোয়ারুল ইসলাম-কে আহ্বায়ক এবং কে.এম মেহেদী হাসান সোহেল-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান খন্দকার, সিনিয়র সদস্য সচিব ভুবন মোহন রায়, কোষাধ্যক্ষ মোঃ রাব্বি হায়দার রিফাত এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান কলমদার।

এছাড়াও কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্য হিসেবে মোট ৫১ জন শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব কে.এম মেহেদী হাসান সোহেল, কোষাধ্যক্ষ মোঃ রাব্বি হায়দার রিফাত এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান কলমদার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, প্রাথমিক সহকারী শিক্ষকদের যেকোনো যৌক্তিক দাবি আদায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।