ঢাকাWednesday , 22 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতির উল্লম্ফন হওয়ার সম্ভাবনা সর্বাধিক – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

Link Copied!

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক যুক্ত বিবৃতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন- এ মূহুর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো ঘটনায় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। মানুষের জীবনযাত্রা অসহিষ্ণু হয়ে উঠবে। এতে উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে পণ্যমূলের উর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির উল্লম্ফন হওয়ার সম্ভাবনা সর্বাধিক। ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ায় কৃষি সেচ খরচ, যাতায়াত ভাড়া এবং শিল্প উৎপাদনে মিশ্র প্রভাব পড়বে।

এমনিতেই মধ্যপ্রাচ্য যুদ্ধের দোহাই দিয়ে ইতোমধ্যেই পরিবহন ভাড়াসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে।

উপরন্তু এ সিদ্ধান্তের কারণে দেশের সামগ্রিক অর্থনীতিতে অবাঞ্ছিত চাপ তৈরি করবে বলে মন্তব্য করে নেতৃবৃন্দ অবিলম্বে মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জোর দবি জানান।