ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস শ্রদ্ধার সাথে উদযাপিত

Link Copied!

তীব্র গণপ্রতিরোধের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামিলীগ সরকারের পতন ও প্রস্থান ঘটে, যা পরবর্তীতে ‘৩৬ জুলাই’ হিসেবে প্রতীকী পরিচিত।সারাদেশের ন্যায় জামালপুরেও জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।

আজ ৫ আগষ্ট (বুধবার )সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে “পুষ্পস্তবক অর্পণ” কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

শুরুতেই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জন, জুলাই শহীদ ও আহত পরিবার, জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন সরকারি – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।