ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

এবার মেয়র প্রার্থী হবেন আসিফ মাহমুদ

ভয়েস ডেস্ক
February 23, 2026 1:51 am
Link Copied!

এবার মেয়র পদপ্রার্থী হতে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রাথমিক মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনীত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা।

এনসিপির কেন্দ্রীয় নেতারা জানান, রমজানের পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে ধরে নিয়ে নিজেদের প্রার্থীতা ঠিক করছে এনসিপি।

সিটি কর্পোরেশন নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। আর সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন এনসিপি। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি।

তারা আরও জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় লাভ করলেও বেশ ভাল ভোট পেয়েছেন তারা। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে তরুণ নেতৃত্ব সামনে আনতে কাজ করছেন তারা।

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি চব্বিশের অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র: সময়ের আলো।