চট্টগ্রামের কর্ণফুলীতে দাতব্য ও মানবিক সংস্থা আয়ুব বিবি ট্রাস্টের উদ্যোগে মরহুম আয়ুব আলী এবং মরহুমা রমজান বিবির ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া মাহফিল ও এতিম এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল(শুকবার)সকালে কর্ণফুলী উপজেলার আজিমপাড়ায় অবস্থিত ট্রাস্টের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান আজিম-হাকিম স্কুলের হল রুমে প্রায় দুই শতাধিক এতিম ও হাফেজে কুরআন মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন আয়ুব বিবি ট্রাস্ট এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেড’র পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ,রুপালী ট্রেডিং কর্পোরেশন ও আয়ুব বিবি ট্রাস্টের পরিচালক আব্দুল্লাহ আল মুরাদ,আজিম-হাকিম স্কুলের প্রধান শিক্ষক মনজুর আলম,মোহাম্মদ ছবির, মোহাম্মদ শেখ আহমদ,সমাজসেবক মোহাম্মদ হাফেজ,যমুনা ক্যারিয়ার সার্ভিসের ডেপুটি ম্যানেজার নাজের উদ্দিন তালুকদার,ছাবের আহমদ,আজিম হাকিম স্কুলের পরিচালনা পর্ষদ সদস্য সেকান্দার আলী,দুরন্ত দুর্বার সামাজিক সংগঠনের সভাপতি রমজান আলী রমু,আবদুস ছবুর,রমজান আলী,নজরুল ইসলাম,নুরুল ইসলাম রুবেল,মোহাম্মদ সাদ্দাম,আশরাফ আলী,পারভেজ,বাবলু প্রমুখ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বৃন্দ।
কর্মসূচীর মধ্যে ছিলো খতমে কুরআন,মিলাদ কিয়াম এবং দোয়া মাহফিল।
উল্লেখ্য,২০১৯সালের ৩০জুন ইন্তেকাল করেন মরহুমা রমজান বিবি। তিনি এবং মরহুম আয়ুব আলী ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান ও আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের ভূমিদাতা সমাজসেবক আলহাজ্ব আজিম আলীর পিতা-মাতা।
