চট্টগ্রামের কর্ণফুলীতে স্বেচ্ছাসেবী সংস্থা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী(সিপিপি)র পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৮মার্চ)বিকেলে উপজেলার চরলক্ষ্যার খুইদ্দারটেকস্থ ই-এইচ কমিউনিটি সেন্টারে সিপিপি কর্ণফুলী উপজেলা আয়োজিত উক্ত ইফতার মাহফিলে সংস্থাটির উপজেলা ডেপুটি টিম লিডার আরিফ বখতিয়ারের সঞ্চালনায় এবং উপজেলা টিম লিডার এম মঈনউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)চট্টগ্রাম জোনের উপ-পরিচালক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)সহকারী পরিচালক সাইফুল ইসলাম,সাবেক উপজেলা টিম লিডার লুৎফর রহমান,উপজেলা মহিলা ডেপুটি টিম লিডার জুলি আকতার,চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ,ডেপুটি টিম লিডার জালাল উদ্দীন রোকন,প্রবীণ সিপিপি স্বেচ্ছাসেবক পেয়ার আলী,মাস্টার সাইফুদ্দিন,আলী আকবর,সরওয়ার উদ্দিন কাজল,জালাল মেম্বার,আবু সালেহ প্রমুখ।
সহ-সিপিপি কর্ণফুলী উপজেলার আওতাধীন সকল ইউনিটের নারী-পুরুষ সহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।
ইফতার মাহফিল আগ মূহুর্তে বক্তারা তাদের বক্তব্যে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন এবং পরিবেশে কুরআন সুন্নাহর আলোকে মাহে রমজান নিয়ে আলোচনা করেন এবং মিলাদ-কিয়ামের মাধ্যমে দোয়া মুনাজাত পরিচালনা করেন।
বিডিভয়েস /এমএ
