চট্টগ্রাম রাঙ্গুনিয়া মরিয়ম নগর-এর সওদাগর পাড়া ঈদগাহ প্রকল্পের ঢালাই কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ প্রকল্পটি আল হাইথাম কল্যাণ ট্রাস্ট-এর একক অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের ঢালাই কাজ বাস্তবায়নে ট্রাস্টের স্বেচ্ছাসেবক সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেন। পাশাপাশি এলাকাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকল্পের ভূমিদাতা আলহাজ্ব আবদুল কাদের। এখন পর্যন্ত প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। ট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, এ প্রকল্পে কোনো প্রকার বাহ্যিক আর্থিক সহায়তা গ্রহণ করা হয়নি; সম্পূর্ণ ব্যয় নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।নির্মাণাধীন ঈদগাহ ময়দানটি ভবিষ্যতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদতকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এখানে ঈদের জামাত ছাড়াও বিভিন্ন দ্বীনি আলোচনা ও সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
পৃষ্ঠপোষক আনিসুল শাহেদ ও আল হাইথাম কল্যাণ ট্রাস্টের এডমিনগণ, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
