ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

Link Copied!

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিয়া ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রুহিয়া উপজেলার কশালগাঁও একরামিয়া দাখিল মাদ্রাসায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও রুহিয়া ব্লাড ব্যাংকের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

ক্যাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরি হবে। একজনের দেওয়া রক্তে বাঁচতে পারে আরেকজনের জীবন—এমন মানবিক উদ্যোগ সমাজে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

রুহিয়া ব্লাড ব্যাংকের সদস্যরা জানান, সংগঠনের পক্ষ থেকে রুহিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প আয়োজন করা হবে। এর মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তুলে জরুরি সময়ে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।