ঢাকাMonday , 23 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ)  মরিয়ম নগরের একটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন সভাপতি মাস্টার হোসাইন উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ইয়াকুব হোসেন তসলিম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জমির উদ্দিন,ব্যাংকার মোহাম্মদ আজিম উদ্দিন, ব্যাংকার মোহাম্মদ আবু সালেহ, মাস্টার মোহাম্মদ জামাল উদ্দিন, মাস্টার মোহাম্মদ নাসির উদ্দীন, মাস্টার মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন এবং ওমান বন্ধু সমাজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ বলেন, ঈদ পুনর্মিলনী কেবল আনন্দ ভাগাভাগির অনুষ্ঠান নয়; এটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার একটি কার্যকর মাধ্যম। তিনি সমাজে ন্যায়, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, দায়িত্বশীল ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।