নাটোরের নলডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপাতিল গ্রামের হতদরিদ্র জাহাঙ্গীরের স্ত্রী দীর্ঘদিন ধরে জটিল ও কঠিন রোগে ভুগছেন। অর্থাভাবে তিনি পর্যাপ্ত চিকিৎসা সেবা নিতে পারছেন না, ফলে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।
এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন নলডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ডলার আহম্মেদ। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার সময় তিনি নিজ তহবিল থেকে অসহায় পরিবারের হাতে নগদ ৫,০০০ টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার মন্ডল, সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা।
সহায়তা প্রদানকালে ডলার আহম্মেদ বলেন, “মানুষ মানুষের জন্য। নিজে বাঁচতে হবে অপরকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।
স্থানীয়দের মতে, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
