ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

শান্তিরহাট বাজারে সারের দামে অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

Link Copied!

চট্টগ্রাম রাঙ্গুনিয়া নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি এবং বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে শান্তিরহাট বাজারে দুই সার ডিলারকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েসসহ রাঙ্গুনিয়া মডেল থানার সদস্যরা।

অভিযান চলাকালে দেখা যায়, সংশ্লিষ্ট দুই ডিলার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করছেন এবং বিক্রয়ের যথাযথ ভাউচার সংরক্ষণ করেননি। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে মোট ৫৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।