চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেরানীহাট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিক্যাল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা, সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না রাখা, পর্যাপ্ত নার্স না থাকার অপরাধে মা ও শিশু হাসপাতালকে একলক্ষ টাকা ও সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অপরাধে এলাইট হাসপাতাল এবং আল হায়াত হাসপাতালের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও স্যানিটেশন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় উপজেলা প্রশাসন এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সাতকানিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
