ঢাকাFriday , 18 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

লামা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Link Copied!

লামা প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন  হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকল  সদস্যদের গোপন ব্যালটের ভোটে সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদ’র লামা প্রতিনিধি, অনলাইন পোর্টাল ‘লামার আলো’ ও ‘বান্দরবান ট্রিবিউন’ এর প্রকাশক সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান; সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজী দৈনিক ডেইলি পোষ্ট পত্রিকার লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক কালের কন্ঠ’র লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমান. যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি দেশসেবা পত্রিকার সহসম্পাদক মো. ফরিদ উদ্দিন; সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন, অর্থ-সম্পাদক পদে ডেইলি সান পত্রিকার লামা প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হয়েছেন।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন, মংছিংপ্রং মার্মা । নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান, নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন। নির্বাচনে প্রেসক্লাবের জমিদাতা মো. ইউছুপ আলী, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।