ঢাকাTuesday , 29 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে আটক -২

Link Copied!

রাঙামাটির লংগদুতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ২ জনকে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল চার ঘটিকায় লংগদু থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বগাচত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন বগাচত্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (২৫), পিতা: আরজ আলী এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রহিম (২৮), পিতা: মৃত শাহ আলম।

পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত বিশেষ অভিযানে নাশতা সৃষ্টির পরিকল্পনাকালে তাঁদের আটক করা হয়। সারাদেশে আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ করতে চট্টগ্রাম বিভাগীয় পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে ।