ঢাকাMonday , 14 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

মহালছড়িতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে মহালছড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, মহালছড়ির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, অভিনয়, রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, হামদ ও নাত এবং নৃত্যসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে আগ্রহ ও সৃজনশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা জানান।