ঢাকাFriday , 3 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের প্রেম করার আহ্বান বিশ্ববিদ্যালয়ের

ভয়েস ডেস্ক
April 3, 2026 11:20 pm
Link Copied!

বসন্তের ছুটিতে ফুল উপভোগ ও প্রেম করতে আহ্বান জানিয়েছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। ভালো ফলাফলমুখী শিক্ষাব্যবস্থার জন্য পরিচিত দেশটিতে এ ধরনের নির্দেশনাকে এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি ও অভ্যন্তরীণ আনন্দ বাড়ানোর লক্ষ্যেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব অ্যাভিয়েশন তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানিয়েছে, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্ত ছুটির থিম হচ্ছে ‘ফুল দেখো, আর রোমান্স উপভোগ করো।’ গেল মাসে প্রকাশিত ওই নোটিশে শিক্ষক ও শিক্ষার্থীদের বই-খাতা সরিয়ে রেখে প্রকৃতি উপভোগ এবং ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সরকার আরও জানিয়েছে, কর্মীদের জন্য পর্যায়ক্রমিক বেতনসহ ছুটিতে যেতে উৎসাহিত করা হবে। এর আগে গ্রীষ্ম ও শীতের প্রচলিত ছুটির পাশাপাশি স্কুলগুলোতে বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছিল চীন সরকার।

সিচুয়ান ও পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশসহ সুঝৌ ও নানজিং শহর ইতোমধ্যে বসন্ত ছুটির পরিকল্পনা ঘোষণা করেছে, যার বেশিরভাগই এপ্রিল বা মে মাসের শুরুতে নির্ধারিত।

 

বিডিভয়েস /ইন্টা/চীন