চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার বিভিন্ন জায়গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে মোঃ সোহাগ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভুজপুর থানা পুলিশের সহযোগিতায় এক বিশেষ অভিযান পরিচলনা করেন উপজেলা প্রশাসন।
সোমবার (৭সেপ্টেম্বর) রাত ১০ টায় অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রহমত উল্যাহ।
অভিযান পরিচালনাকালে ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় সোহাগ’কে আটক করা হয়। তার বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন –২০১৮ এর ৩৬ (৫)ধরায় ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। আটক মোঃ সোহাগ ভুজপুরের মোহাম্মদপুর বাগানবাজার এলাকার মৃত আব্দুর শহীদের ছেলে।
