ঢাকাSaturday , 12 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ৩ ড্রেজার ২ হাজার ফুট পাইপ ধ্বংস,২০ হাজার ঘনফুট বালু জব্দ

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন, ২০ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয় অবৈধ ভাবে উত্তোলনকৃত ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে।

শনিবার +১২ সেপ্টেম্বর) ভোর ৫টা হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা ফটিকছড়ি থানা পুলিশের ও আনসার সদস্যরা সহযোগিতা করে।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।