ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি মাদকের আসরে অভিযান, ৭জনের কারাদণ্ড

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরিফ ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

২২ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টা থেকে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ রহমত উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে ছয়জনকে আট দিন করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া সাতজনের মধ্যে তিনজনকে ১ হাজার টাকা করে এবং চারজনকে ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফটিকছড়ি সহকারী কমিশনার ভূমি মোঃ রহমত উল্লাহ বলেন, “পবিত্র এ স্থানের পরিবেশ সুরক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল আলম খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, শুধু মাদকসেবীদের জরিমানা বা কারাদণ্ড দিলেই সমস্যার সমাধান হবে না। মাদকের উৎস ও সরবরাহকারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। এতে মাদকের বিস্তার রোধের পাশাপাশি এলাকায় নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।