ঢাকাSunday , 8 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Link Copied!

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার (৮ মার্চ) সকালে উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেকেসিপি (KKCP)-এর আবৃত্তি প্রশিক্ষক জিয়ন রায়হান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, উলিপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মনিরা খাতুন, ব্র্যাক উলিপুরের এরিয়া ম্যানেজার মো. ফখরুল আলম ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নারীর শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও নেতৃত্বে অংশগ্রহণ বৃদ্ধি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একটি সমৃদ্ধ ও টেকসই সমাজ গড়ে তুলতে নারী-পুরুষের সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। তারা নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

বিডিভয়েস/ ইউনুস