ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, ৪ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট বাজারে বিভিন্ন ওষুধের ফার্মেসিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসীর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৪ আগস্ট সোমবার  বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকের স্যাম্পল বিক্রি এবং অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় চারটি ফার্মেসির মালিকের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিক আইন-২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৪টি মামলায় এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখার বিষয়ে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনস্বার্থে ও ভোক্তাদের নিরাপত্তার কথা বিবেচনায় এ ধরনের অভিযান, নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার ভূমি মোঃ রহমত উল্লাহ।